আজ থেকে প্রায় একশ ষোল বৎসর আগে ১৮৯৫ সালে বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার সৈয়দ আব্দুস সামাদ জন্মগ্রহণ করেন। সামাদের একটি ঘটনা রূপকথাকেও হার মানায়। খোদ ফুটবলের জন্মস্থান বৃটেনের লন্ডন স্টেডিয়ামে তিনি খেলছেন। বৃটিশদের বিরুদ্ধে। বেশ দূর থেকে সামাদের একটি শট করা বল বৃটিশ পক্ষের গোলবারে লেগে ফিরে আসলো। কিন্তু সামাদ রেফারীর কাছে চ্যালেঞ্জ করে বসলো যে তোমাদের গোলপোস্ট অবশ্যই কিছুটা নিচু আছে , তাই আমি গোল দাবি করছি। প্রথমে রেফারী তার কথা হেসেই উড়িয়ে দিল , কিন্তু সে নাছোড়বান্দা। অবশেষে অনেক তর্কবিতর্কের পর রেফারী তাচ্ছিল্যের সাথে মেপে দেখলো । কিন্তু একি অবাক কান্ড ! দেখা যাচ্ছে সামাদের কথাই ঠিক। গোলবারটি প্রায় দেড় ইঞ্চি নিচু। এমতাবস্থায় বাতিল হওয়া গোলটি হিসাবে ধরা হলো। কিন্তু এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো তৎকালীন ফুটবল বিশ্বে ।।

সংগৃহীত

426বার পড়া হয়েছে

আরো দেখুন: